প্রিন্ট এর তারিখঃ Jun 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 6, 2026 ইং
রাজারহাটে ভ্যান ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত ২

কফিলুর রহমান (বিভাগীয় প্রধান, রংপুর):
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছে।
শনিবার (৬ জুন২০২৬) সকাল প্রায় সাড়ে ৭টার দিকে রাজারহাট-তিস্তা মহাসড়কের শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় পিকআপ ভ্যানটি থেকে পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত দুলু মিয়া (২৮) ও মৃত সিদ্দিক শেখের উভয়ের বাড়ি লালমনিরহাট জেলার বোগমারীর সিমান্ত এলাকার পন্চগ্রামে, সকালে মোটরসাইকেলে করে বাবা-ছেলে রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা রাজারহাটগামী একটি মাছবাহী পিকআপের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুলু মিয়াকে মৃত ঘোষণা করেন।অপরদিকে, গুরুতর আহত সিদ্দিক শেখকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, নিহতরা বাবা-ছেলে। একজন কুড়িগ্রাম ও অপরজন রংপুরে নেওয়ার পথে মারা যান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪